কোম্পানিগঞ্জে মন্দিরের বিগ্রহ চুরি
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় একটি মন্দিরের বিগ্রহ নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার ভোরে রাজাপুর গ্রামে লোকনাথ ভৌমিকের বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও লোকনাথ ভৌমিকের ভাই অরবিন্দ ভৌমিক বলেন, দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে পাঁচটি মাটির তৈরি বিগ্রহ নিয়ে যায়।
তবে, এ বিষয়ে এখনো কিছু জানেন না বলে জানিয়েছেন কোম্পানিগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান।
