বাসের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিমান বাহিনীর এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার নয়দুয়ারি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহত আবদুল মোতালেব ভূঁইয়া (৩৫) বিমান বাহিনী সদর দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবদুল মোতালেব তার গ্রামের বাড়ি কুমিল্লার দক্ষিণ বাগমাড়া এলাকা মোটর সাইকেল চালিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন।
বিকাল সাড়ে ৫টার দিকে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোতালেব মারা যায়।
