২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাস উল্টে নিহত ২

যশোর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 12:27 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শনিবার বিকাল ৪টার দিকে মনোহরপুর বাজারে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন শহরের পুরাতন কসবা কাজীপাড়ার আবু হানিফের ছেলে আব্দুল লতিফ (৩৬)। আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক নারীর নাম জানাতে পারেনি পুলিশ।

আহতদের মধ্যে আটজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম রহমান বলেন, মাগুরা থেকে ছেড়ে আসা যশোরমুখী একটি যাত্রীবাহী বাস মনোহরপুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুই বাসযাত্রী নিহত হন।