২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাইব্যুনালের তদন্ত দল

একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনার তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল চট্টগ্রামে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 07:14 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

এএসপি নুরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত দলটি শনিবার সকালে বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে একটি গণকবর পরিদর্শন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নুরুল ইসলাম বলেন, সারোয়াতলীর ওই জায়গাটিতে ১৯৭১ সালের ২০ এপ্রিল থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চার থেকে পাঁচশ মানুষকে হত্যা করে কবর দেয়া হয়েছিল।

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর অপরাধের মূল তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম।

তিনি জানান, চট্টগ্রামে কয়েকদিন অবস্থানকালে বিভিন্ন অপরাধের সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং সাক্ষীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কাজ করবে তদন্ত দল।

এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের বিষয়েও খোঁজ-খবর নিচ্ছে দলটি।

ট্রাইব্যুনালের তদন্ত দলকে সহযোগিতা করছেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।