‘গণতন্ত্র প্রতিষ্ঠায় জিল্লুরের অবদান স্মরণে থাকবে’
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
বান কি-মুন প্রয়াত রাষ্ট্রপতির পরিবার, সরকার ও বাংলাদেশের জনগণের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেছেন বলে মুখপাত্র জানান।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান ৮৪ বছর বয়সী মো. জিল্লুর রহমান।
২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন তিনি।
তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
