২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় হাতবোমা বিস্ফোরণ, আটক ১

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয়দিন খুলনায় দু’টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। এ সময় এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 08:03 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে নগরীর সোনাডাঙ্গা এলাকার খুলনা প্রি-ক্যাডেট স্কুলের সামনে এসব হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শিবির কর্মীরা একটি মিছিল বের করে। এ সময় তারা খুলনা প্রি-ক্যাডেট স্কুলের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি এস এম  কামরুজ্জামান জানান, মিছিল থেকে নাশকতার উদ্দেশ্যে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় এক শিবিরিকর্মীকে আটক করা হয়েছে।