২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফৌজদারহাট স্টেশনে ভাংচুর

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামের ফৌজদারহাট রেল স্টেশনে ভাংচুর চালিয়েছে হরতালকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 06:13 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

এ সময় কিছুক্ষণের জন্য চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল হাসান সকাল নয়টার দিকে ফৌজদারহাট এলাকায় পুলিশের সাথে হরতাল সমর্থক শিবির ও বিএনপি কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এরপর হরতাল সমর্থকরা ফৌজদারহাট স্টেশনে গিয়ে রেললাইনে অবস্থান নেয় এবং স্টেশনে ভাংচুর চালায়।

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সুকুমার ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফৌজদারহাট রেল স্টেশন ভাংচুরের পর থেকে দুই দিক থেকে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে পাহাড়িকা ও চট্টলা এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছু সময়ের জন্য রেল চলাচল বন্ধ থাকলেও বেলা ১১ টার দিকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে পুনরায় রেল যোগাযোগ শুরু হয়।