২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী

মন্ত্রিসভার বৈঠকের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 06:35 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

শ্রম মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা আরিফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলাকালেই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী।

এর পরপরই তাকে রাজধানীর শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে আরিফুজ্জামান জানান। 

শমরিতা হাসপাতালের ভর্তি বিভাগের আব্দুল আওয়াল জানান, বেলা ১২টার দিকে মন্ত্রীকে নিয়ে আসার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি মেডসিন বিভাগের একজন চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।   

নরসিংদীর রায়পুরার সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজিউদ্দিন রাজু আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালযের দায়িত্বে থাকলেও গত বছর শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পান।