২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আহত এসআইয়ের মৃত্যু

ছিনতাইকারীর’ হাতে আহত রংপুরের মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম মারা গেছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 01:13 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

রোববার বেলা সাড়ে ৩টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। 

গত ৯ মার্চ রাতে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। পরদিন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মিঠাপুকুর থানার ওসি হাসান শামিম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসআই আব্দুর রহিম ৯ মার্চ রাত ১০টায় থানা থেকে বের হয়ে মোটরসাইকেলে উপজেলা সদরে যান। কিন্তু রাতে বাসায় ফেরেননি।

ভোরে মিঠাপুকুর-ফুলবাড়ি সড়কের পাগলারহাটের কাছে সড়কের পাশে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার সিএমএইচএ স্থানান্তর করা হয়।

তিনি আরো বলেন, ছিনতাইকারীরা তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়, যেটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এসআই আব্দুর রহিমের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।