ঝিনাইদহে ট্রাক্টর চাপায় দুই স্কুলছাত্র নিহত
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক্টর চাপা পড়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, কালীগঞ্জ-জীবননগর সড়কের আলামপুর এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ওসি জানান, নিহতরা প্রাইভেট পড়ে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় একটি ট্রাক্টর তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
