২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা বাজারে চাল ২৪ টাকায়

আগামী ১৮ মার্চ থেকে বিভাগীয় শহর ও শ্রমঘন এলাকায় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি শুরু করতে যাচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 09:06 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

২৪ টাকা দরে চাল ও ২০ টাকা দরে আটা বিক্রি করা হবে। আগামী এপ্রিল পর্যন্ত চলবে এ কর্মসূচি।

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, খাদ্যপণ্যের মূল্য আরো বাড়লে খোলাবাজারে চাল ও আটা বিক্রির সময়ও বাড়ানো হতে পারে।

তিনি বলেন, গত এক মাসে চালের দাম তেমন বাড়েনি। তারপরও খাদ্য শস্যের বাজারদর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় মধ্যে রাখতে খোলা বাজারে চাল ও আটা বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে খাদ্য সংকট নেই।পর্যাপ্ত পরিমাণে চাল ও গম মজুদ রয়েছে।

সরকার ভেজালমুক্ত খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে চায় জানিয়ে তিনি বলেন, মহাখালীতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় একটি আধুনিক পরীক্ষাগার স্থাপন করা হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) আবাসিক প্রতিনিধি মাইক রবসনের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও চলমান বিভিন্ন কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।