২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানের জেলায় ২ দিনের হরতাল

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান শফিউল আলম প্রধানকে আটকের প্রতিবাদে তার নিজ জেলা পঞ্চগড়ে মঙ্গল ও বুধবার হরতালের ডাক দেয়া হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 03:56 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

সোমবার গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা যুব জাগপার সভাপতি শাহরিয়ার বিপ্লব হরতাল সফল করতে সবার প্রতি আহ্বান জানান।

বিকালে বিএনপির শীর্ষ নেতাদের আটকের পর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলীয় জোট নেতাদের বৈঠক শেষে বের হওয়ার সময় প্রধানকে আটক করে পুলিশ।