২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যানবাহন ভাংচুর

হরতালের আগের রাতে সাভারে ১০-১২টি যানবাহন ভাংচুর করেছে হরতাল সমর্থনকারীরা।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 05:13 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ২০/২৫ জন যুবক মহাসড়কের যানবাহনের উপর হামলা চালায়। তারা লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করে জনসেবা  এবং লাক্সারি পরিবহনের ১০/১২টি গাড়ি ভাংচুর করে।

সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি কর্মীদের গাড়ি ভাংচুরের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।