২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলের প্যানেল মেয়রকে ‘অপরহণ’

বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র  তারিকুল আলম তুহিনকে অপহরণের অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 11:25 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বৃহস্পতিবার দুপুরের পর থেকে শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতি নিখোঁজ রয়েছেন বলে অভিযোগে জানানো হয়।

এদিকে এর প্রতিবাদে শুক্রবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল বলফিল্ড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তবে বেনাপোল থানায় এখনো কোনো অভিযোগ হয়নি বলে পুলিশ জানিয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তবে এব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।”

তুহিনের বড় ভাই বেনাপোল কলেজের প্রভাষক শরিফুর আলম সাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার (৩মার্চ) বেনাপোলের মেয়র আশরাফুল আলম লিটন ও তুহিন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। রাতে র‌্যাব তুহিনের বাড়িতে হানা দেয়। তবে তুহিন ওই সময় বাড়ি ছিল না।

পরদিন সকালেই সে (তুহিন) ঢাকা চলে যায়। বৃহস্পতিবার দুপুর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

“আমার ভাইকে সম্ভবত অপহরণ করা হয়েছে,” এই প্রভাষক।

বেনাপোল বাজার কমিটির সভাপতি জাইদুল ইসলাম বিশ্বাস বলেন, এই ঘটনার প্রতিবাদে দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কে অবরোধ করেছে।

বেনাপোলের ব্যবসায়ীরা শুক্রবার সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রেখেছে, বলেন তিনি।