২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে নিয়ে শাবি শিক্ষকের কটুক্তি, বিক্ষোভ

ফেইসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে এক শিক্ষকের অপসারণ চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

মো. মঞ্জুরুল হায়দার ওরফে সুমন আকন্দ নামে নৃবিজ্ঞান বিভাগের ওই শিক্ষক গত ৫ মার্চ ফেইসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে বঙ্গশত্রু, রাজাকার ও যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করে পোস্ট দেন।

এছাড়াও আরো কিছু আপত্তিকর মন্তব্যসহ বাংলাদেশের ইতিহাস বিকৃতি করে একটি লেখা পোস্ট করেছিলেন বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

ঘটনার প্রতিবাদ জানিয়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ব্যানারে শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের কাছে একটি স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে তারা সুমন আকন্দকে চাকরিচ্যুত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

একই ঘটনায় বিকালে গোল চত্বরে অভিযুক্ত শিক্ষকের কুশপুতুল পোড়ায় ছাত্রলীগ।

এ বিষয়ে সুমন আকন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ওই পোস্টের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এরই মধ্যে আমি পোস্টটি ফেইসবুক থেকে মুছেও দিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, “আমি পুরো ঘটনাটি শুনেছি। কাজটি করা মোটেই শোভন হয়নি।”