গোদাগাড়ীর সহিংসতায় ২ মামলা
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে।
রোববার রাতে এসআই নুরুজ্জামান ও আতাউর রহমান বাদী হয়ে এ দুই মামলা করেন বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি অহিদুল ইসলাম।
মামলায় দুই হাজার করে চার হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে, এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এছাড়া যেকোনো সহিংসতা এড়াতে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রোববার পুলিশ ও বিজিবির সঙ্গে জামায়াত-শিবিরের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রফিকুল ইসলাম (১২) নামের এক কিশোরসহ দুইজন নিহত হয়। গুলিবিদ্ধ হয় অন্তত ১০ জন।
