২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইনু  

জামায়াত-শিবিরের তাণ্ডব মোকাবেলায় এখনই সশস্ত্র বাহিনী মোতায়েনের মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 03:00 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংসতার পরিপ্রেক্ষিতেরোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী ওই বৈঠকহয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার জন্য সশস্ত্র বাহিনী নামানোহবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, “চোরাগোপ্তা সশস্ত্র আক্রমণ প্রশাসনিক কায়দায়আইনের ভেতরে থেকেই মোকাবিলা করা হবে, এই মুহূর্তে সশস্ত্র বাহিনী নামানোর কোন প্রয়োজন নেই।”

মন্ত্রী জানান, রাষ্ট্রের ওপর সশস্ত্র জামায়াতি উগ্রবাদিদেরযে আক্রমণ চলছে, সরকারি স্থাপনা বা রাষ্ট্রীয়স্থাপনায় যে চোরাগোপ্তা হামলা চলছে। এসববিষয় নিয়ে আলোচনায় তারা বৈঠক করেছেন।

ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। হতাহত হয় প্রায় ৪০ জন মানুষ।

ওই রায় প্রত্যাখ্যান করেই রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকে দলটি।

রোববার হরতালের সাকালে বগুড়ায় চারটি পুলিশ ফাঁড়ি ও একটি থানায় হামলা হয়, পুড়িয়ে দেয়া হয় রেলস্টেশন ও বাণিজ্য মেলার স্টল। জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে জামায়াত-শিবির কর্মীরা।   

উদ্ভূত পরিস্থিতিতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে থানার নিরাপত্তায় সেনা সদস্যমোতায়েন করা হয়। অবশ্য সেনা মোতায়েনের বিষয়টি এরই মধ্যে অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীমহীউদ্দীন খান আলমগীর।

দেশের বিভিন্নস্থানে ১৪৪ ধারা জারি করারবিষয়ে জানতে চাওয়া হলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “কয়েকদিন ধরেযা ঘটছে  তার সঙ্গে সাধারণ জনগণেরকোন সম্পর্ক নেই, ধর্মের কোন সম্পর্কনেই। যখন বাংলাভাই, জেএমবি উত্থান ঘটেছিল, সেরকম কিছু ঘটনাও আমরা দেখেছি। আর ১৪৪ ধারা জারি করা বেসামরিক প্রশাসনের একটিআইনগত পদক্ষেপ। 

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীনখান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে তথ্যমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীশামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরসিনিয়র সচিব সিকিউকে মোসতাক আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্নবিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।