চাঁপাইয়ে ১৪৪ ধারা ভেঙে সমাবেশ বিএনপির
চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
শনিবার বিকালে শহরের পাঠানপাড়ায় বিএনপির জেলা কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশ চলাকালে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ র্যাব-পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গেলেও তাদেরকে নিবৃত্ত করতে না পেরে চলে যান।
বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার পর বিকাল ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য শহরে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
সদর থানার ওসি গোলাম মর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বাধা দিয়েও কোনো কাজ হয়নি। তাই সবাই ফিরে আসেন।
