জামায়াতের অপপ্রচার ঠেকাতে ইমামদের সঙ্গে বেঠক
ইসলাম নিয়ে অপপ্রচার ঠেকাতে বাগেরহাটের বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে বেঠক করেছে উপজেলা প্রশাসন।
বুধবার বাগেরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হকের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এ বৈঠক হয়।
বৈঠকে ইসলাম ও মহানবী(স.)কে ‘অবমাননার’ অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার প্রচেষ্টায় লিপ্ত জামায়াতে ইসলামীর বিভ্রান্তি থেকে ‘ধর্মপ্রাণ’ মুসলমানদের হেফাজত করতে ইমামদের প্রতি আহ্বান জানানো হয়।
মসজিদে আসা মুসল্লিদের প্রতি জামায়াতে ইসলামীর ‘ইসলাম ও বাংলাদেশের স্বার্বভৌমত্ব’ পরিপন্থী ভূমিকার কথা তুলে ধরার আহ্বান জানানো হয়।
বৈঠকে সম্মিলিত আলীয়া-কওমী-পীর-মাশায়েখ পরিষদ প্রচারিত লিখিত বার্তায় দেশি-বিদেশি বিভিন্ন ইসলামী চিন্তাবিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘মওদুদী’ দর্শনের ধারক জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষে কোন ইসলামী দল নয়। তাদের অবস্থান স্বাধীন বাংলাদেশের স্বার্বভৌমত্ব ও স্বাধীনতার বিরুদ্ধে।
সভায় বাগেরহাট সদর উপজেলার পাঁচ শতাধিক মসজিদের ইমাম অংশ নেন।
