২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে জোড়া খুন: আসামির মৃত্যুদণ্ড বহাল

নাটোরে একটি জোড়া  খুনের মামলায় আসামি মো. আজিজুল হক বাচ্চুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিব্দেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 09:31 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আসামির আবেদন (জেল পিটিশন) খারিজ করে দেয়।

রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম। আসামির পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা।

মো. সেলিম পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড বহাল রাখায় আসামির দণ্ড কার‌্যকরে কোনো বাধা নেই। অবশ্য আসামি এখন রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন।

২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি নাটোরের বড়ইগ্রাম থানার বাসিন্দা নুরুল ইসলাম চান্দু্র দুই মেয়ে পাখি খাতুন ও সুমাইয়া খাতুন খুন হন। ওইদিনই চান্দু তার বাড়ির ভাড়াটিয়া মো. আজিজুল হকের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় বলা হয়, পাখি খাতুনকে প্রথমে প্রেম পরে বিয়ের প্রস্তাব দিলেও তাতে পাখি বা পাখির পরিবারের সাড়া না পেয়ে আসামি এই জোড়া খুন করে।

পরে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই বছরের ২৮ নভেম্বর নাটোরের আদালত বাচ্চুকে মৃত্যুদণ্ড দেয়।

২০১১ সালের ১০ জানুয়ারি হাই কোর্ট ওই রায় বহাল রাখে। আসামি আজিজুল হক ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে তা খারিজ করে দেয় আদালত।