২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক চেয়ারম্যান নিয়োগে স্বচ্ছতা চায় টিআইবি

দলীয় বিবেচনার ঊর্ধ্বে থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

Image
দুদক চাপে: টিআইবি

দুদক চাপে: টিআইবি

সোমবার সংস্থাটির এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

দুদকের বর্তমান চেয়ারম্যান গোলাম রহমানের মেয়াদ চলতি বছরের জুন মাসে শেষ হচ্ছে।

সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ও স্বচ্ছতার সঙ্গে দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে টিআইবির সঙ্গে যৌথ বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রিপোটার্স এগেইনস্ট করাপশন।

যৌথ বিবৃতিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (সংশোধনী-২০১২) প্রস্তাবিত সংশোধনী জাতীয় সংসদের চলতি অধিবেশনে দ্রুত পাস ও অবিলম্বে দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

টিআইবি কার্যালয়ে সোমবার র‌্যাক প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “দুর্নীতি দমন কমিশনকে দ্রুত কার্যকর ও গতিশীল করার স্বার্থে সংসদের চলতি অধিবেশনে দুর্নীতিদমন আইন ২০০৪ এর সংশোধনীর পাশ হওয়া অপরিহার্য। সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের স্বার্থে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় সংসদের কাছে আমরা দাবি জানাই।”