লঘুচাপের প্রভাবে বৃষ্টি
পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ঢাকা, মযমনসিংহ, সিলেট, বগুড়া, যশোর, চুয়াডাঙ্গা, সৈয়দপুর ও ফরিদপুরে হালকা বৃষ্টি হয়েছে।
পশ্চিমা লঘুচাপের বধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ রয়েছে।
রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়।
অবশ্য এ নিয়ে সাগরে কোনো সতর্কতা দেয়নি অধিদপ্তর।
