২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহানারা ইমামের প্রতিকৃতি রক্ষায়ও যুদ্ধ

প্রতিকূল আবহাওয়ার কারণে নামিয়ে ফেলা হয়েছে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 07:33 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

এই প্রতিকৃতি স্থাপনের অন্যতম উদ্যোক্তা ফেসবুক গ্রুপ শহীদ রুমী স্কোয়াডের এক পোস্টে বলা হয়, “আজকে (শনিবার) দুপুর থেকেই আকাশ মেঘলা ছিল, দু এক ফোটা বৃষ্টির দেখাও মিলেছে। আকাশের এই রূপ দেখে আমরা ক'জন খুব দ্রুত পোট্রেট বাঁচানোর জন্য পলিথিন দিয়ে পুরো স্ট্রাকচার ঢেকে দিই।”

তবে বাতাসে পলিথিন ফুলে ওঠায় শেষ পর‌্যন্ত নামিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। ওই পোস্টে বলা হয়েছে, আবাহাওয়া ভালো  হলে প্রতিকৃতিটির পুনঃস্থাপন করা হবে।

গত বুধবার শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল।

গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে কাদের মোল্লাকে যাবজ্জীবন দেয়ার পর গড়ে উঠা শাহবাগের বিক্ষোভ বিরতিহীনভাবে ২০০ ঘণ্টায় পা দেয়ার পূর্বক্ষণে রংতুলিতে আকা এই প্রতিকৃতি স্থাপন করা হয়।