২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক শ্রমিক অসুস্থ

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় টিফিন খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েন। তাদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 07:11 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শনিবার রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ‘নাসা গ্রুপ’ পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশের আশুলিয়া জোনের উপ-পরিচালক আলী আহম্মেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতের পালায় কাজ করার সময় রাত আনুমানিক ৮টার দিকে শ্রমিকদের কারখানা থেকে টিফিন (রুটি-কলা) খেতে দেয়া হয়।

টিফিন খাওয়ার আধাঘন্টার মধ্যে অনেকেই বমি করতে করতে মেঝেতে লুটিয়ে পড়েন। ধিরে ধিরে সংখ্যা বাড়তে থাকলে তাৎক্ষণিকভাবে তাদের বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার পর থেকে তাদের স্বাস্থ্য কেন্দ্রে ৬০ জন শ্রমিক ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আরও অনেকেই চিকিৎসা নিতে আসছে।