২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে একাত্মতা সুইডেনপ্রবাসী শিক্ষার্থীদের

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগে আন্দোলনে একাত্মতা জানিয়ে মানবন্ধন করেছে সুইডেন অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 07:48 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

১৪ ফেব্রুয়ারি বিকালে মালমো শহরের গুস্তাবে লুনড ও মালমো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

এতে প্রায় ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থী অংশ নেন বলে কর্মসূচির আহ্বায়ক শাফি জানিয়েছেন।

বাংলাদেশি শিকার্থীরা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে মালমো শহর প্রদক্ষিণ করে। পরে তারা মোমবাতি জ্বালিয়ে শাহবাগের জাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

শাফি বলেন, “আমাদের মন পড়ে আছে শাহবাগ চত্বরে। ওখানে যেতে পারছি না বলে এখান থেকেই প্রতিবাদ জানাচ্ছি।”

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলন দেশের সীমা ছাড়িয়ে গেছে। বিশ্বের বিভিন্নপ্রান্তে থাকা বাংলাদেশিরা আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নানা কর্মসূচি পালন করছে।