ঝিনাইদহে ১৪৪ ধারা জারি
জামায়াত ইসলামী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকার কারণে ঝিনাইদহের মহেশপুরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মহেশপুর পৌর এলাকায় সব ধরনের সমাবেশের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও আটক নেতাদের মুক্তির দাবিতে বিকাল ৩টায় মহেশপুর বাসস্ট্যান্ডে সমাবেশ ডাকে জামায়াত। অপরদিকে একই সময়ে কাদের মোল্লাসহ চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ ডাকে ছাত্রলীগ।
এতে দুপক্ষের সংঘাত এড়াতে বাসস্ট্যান্ডসহ পৌর এলাকায় এ নিষেধাজ্ঞা আরোপ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কামাল আজাদ।
