২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারের সময় ভোমরা সীমান্তে ২০জন উদ্ধার

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে নারী-শিশুসহ ২০ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

রোববার মধ্যরাতে দুই শিশু, পাঁচ নারীসহ ওই ২০জনকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

উদ্ধারকৃতদের বাড়ি সাতক্ষীরা, বরিশাল, কক্সবাজার, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং খুলনার বিভিন্ন এলাকায়।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই পাচারকারী হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের ছুরত আলী গাজীর ছেলে মাসুম গাজী (২৮) ও লক্ষ্মীদাড়ি গ্রামের রইচ উদ্দিন সরদারের ছেলে বাবলু সরদার (২০)।

সোমবার সকালে তাদেরকে সদর থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় একটি মামলা হয়েছে।