ঢাকায় বাসের ধাক্কায় শিশু নিহত
রাজধানীর হাজারীবাগের শাজাহান স্যার সড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
নিহত মেয়েশিশুটির নাম কালী (৯) বলে হাজারীবাগ থানার এএসআই আজমল হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যা ৬টায় এই দুর্ঘটনা ঘটে।
