২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে শিশু নিহত: বাকৃবির ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিতে এক শিশু নিহত হওয়ার ঘটনায় পুলিশ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 05:04 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

গ্রেপ্তারকৃত মাহামুদুল কবির ছাত্রলীগ বাকৃবি শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক বলে পুলিশ জানায়। তিনি ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামী।

কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানান, বৃহস্পতিবার সকালে মাহমুদুলকে হালুয়াঘাট উপজেলার ধারা থেকে পুলিশ গ্রেপ্তার করে। অপর আসামীদের গ্রেপ্তারের চোষ্টা চলছে।

আধিপত্য বিস্তারকে কন্দ্রে করে গত শুক্রবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষরে গোলাগুলি হয়। তার জের ধরে শনিবারও সংর্ঘষে লিপ্ত হয় দুই পক্ষ।

এই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে রাব্বি (১০) নামের ওই শিশু নিহত  হয়। রাব্বি ক্যাম্পাসের পাশের বয়রা এলাকার দুলাল মিয়ার ছেলে। মাথায় গুলিবিদ্ধ রাব্বিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্র হলে ভাংচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।