২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে জামায়াতের হরতাল, আটক ১৩

জামায়াতের ডাকে কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতালে পিকেটিং করার সময় পুলিশ দলটির ১৩ নেতাকর্মীকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কক্সবাজার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 08:43 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

জেলা জামায়াতের নায়েবে আমির ও উখিয়া উপজেলার চেয়ারম্যান শাহজালাল চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়।

হরতালে সকালে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যেতে দেখা না গেলেও শহরের অভ্যন্তরে বিভিন্ন যানবাহন চলাচল করেছে। দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠান খোলা থাকে। শহরে বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

শহরের বিভিন্ন পিকেটাররা ঝটিকা আক্রমণ চালিয়ে বিভিন্ন স্থানে অন্তত আটটি গাড়ি ভাংচুর করেছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজাররে অতরিক্তি পুলশি সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনজীবনে বিঘ্ন সৃষ্টকারী কোনো ঘটনা যাতে না ঘটে এজন্য পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত সদস্য টহল দিচ্ছে।