শিক্ষকদের সঙ্গে বসেছেন মন্ত্রী
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে এ বৈঠকে অংশ নিচ্ছেন।
শুক্রবার বিকাল ৩টায় মন্ত্রীর মিন্টো রোডের সরকারি বাসভবনে এ বৈঠকে শুরু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানান আন্দোলনরত শিক্ষকদের কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তাদের আজাদ খান।
তিনি জানান, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ এশারত আলীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিচ্ছেন।
অন্যদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে রয়েছেন শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী ও মাউশির মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন।
এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে আন্দোলনরত শিক্ষকরা সো্হরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে অনশন শুরু করেন। কয়েকশ শিক্ষক-কর্মচারী এতে অংশ নেন।
এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে স্পিকার উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও আজাদ খান জানান।
