২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় এনজিও’র নামে প্রতারণা, আটক ২

সাতক্ষীরায় ত্রাণে ঘর দেয়ার নামে টাকা আদায়ের সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 02:51 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

এরা হলেন, সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত আ. কুদ্দুসের ছেলে বেলাল হোসেন ও রসুলপুর গ্রামের বাবর আলীর  ছেলে আজহার হোসেন।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, প্রতারকরা ফয়জুল্লাহপুর গ্রামে গিয়ে ইসলামিক রিলিফের ঘর ও ত্রাণ দেয়ার নামে মহিলাদের কাছ থেকে পাঁচশত টাকা করে চাঁদা দাবি করে। দাবির স্বপক্ষে তারা ভুয়া কিছু ফরম তাদেরকে দেখায়।

ঘটনা জানাজানি হলে গ্রামবাসীরা প্রতারকদের আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক মাহবুব তাদের আটক করে।

এ ঘটনায় সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।