২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার দুপুরে উপজেলার বানিয়াদী পোড়াবাড়ি এলাকার একটি গাছ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত আবুল খায়ের (২৬) বানিয়াদী পোড়াবাড়ি এলাকার হাসেন আলীর ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, দুপুরে বানিয়াদী পোড়াবাড়ি এলাকার একটি গাছে আবুল খায়েরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এসআই আনিছুর বলেন, “আবুল খায়ের মাদকাসক্ত ছিল। মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”

পরে পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।