ছাতকে ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত ৪
সুনামগঞ্জের ছাতকে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে চার টেম্পোযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো আটজন।
সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মিজানুর রহমান জানান, রোববার বিকাল সোয়া ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কাইতকোনায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কৈতক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
মিজানুর রহমান জানান, সুনামগঞ্জগামী ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেম্পোর সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
