২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত

কুষ্টিয়া সদরে মঙ্গলবার ট্রাকের ধাক্কায় এক এনজিওকর্মী নিহত হয়েছেন। আহত হন দুইজন।  

দেবাশীষ দেব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 11:02 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

কুষ্টিয়া সদরে মঙ্গলবার ট্রাকের ধাক্কায় এক এনজিওকর্মী নিহত হয়েছেন। আহত হন দুইজন।  

কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে উজনগ্রাম ইউনিয়ন কমপ্লে¬ক্সের সামনে এ দুর্ঘটনায় নিহত আমাদুল হক (৪৫) কুষ্টিয়া এ্যাডো নামের একটি এনজিওর হিসাবরক্ষক ছিলেন।

আহতরা হলেন কুষ্টিয়া এ্যাডো’র ব্যবস্থাপক আজিজুর রহমান (৩৫) এবং স্থানীয় মাংস বিক্রেতা নুরুল ইসলাম (৪০)। আজিজুরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নুরুল ইসলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান শফি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে মাংসের দোকানে উঠে যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর আমাদুলের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার বলেন, অবস্থার অবনতি হওয়ায় আজিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।