বিডিনিউজের শিশু সাংবাদিক বাছাই সিরাজগঞ্জে
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু-কিশোর সাংবাদিক বাছাই কার্যক্রম চলছে।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু-কিশোর সাংবাদিক বাছাই কার্যক্রম চলছে।
নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধার পর এ বাছায়ের কাজ সম্পন্ন হয় সিরাজগঞ্জে।
শনিবার বিকালে সিরাজগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে নির্বাচিত ১১ শিশুর হাতে সনদপত্র তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
নির্বাচিতরা হলেন- মুমতাহিনা কবির নিদ্রা, মাযহারুল ইসলাম ইমন, তৈয়বা মাহপারা পূণ্য, সেতু দাস, আবু রিদওয়ান খান জীম, রাফিউল ইসলাম, এ কে এম সামিউল বাসিত, স্বপ্না খাতুন, সিরাজুল মুনীরা, আল্লামা ইকবাল পলাশ ও এস এম মোস্তাফিজুর রহমান।
জেলার শতাধিক শিশু-কিশোর এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য আবেদন করে।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আবেদনকারী শিশু-কিশোরদের বাছাই পরীক্ষা ও কর্মশালা হয় এবং শনিবার সকালে একই স্থানে মৌখিক পরীক্ষা শেষে ১১জনকে নির্বাচিত করা হয়।
বিকালে নির্বাচিত ১১ শিশুর হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক এবং শিশু কিশোর সাংবাদিক অনুসন্ধান দলের প্রধান মুজতবা হাকিম প্লেটো এ বাছাই কার্যক্রমের নেতৃত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্থানীয় প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু এবং অনুসন্ধান দলের সদস্য ইবনুল কাইয়ুম সনি এতে সহযোগিতা করেন।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও জেলা প্রশাসক আমিনুল সাংবাদিকতার বিকাশে ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ কার্যক্রমের প্রশংসা করেন।
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা উপহার দেন মুজতবা হাকিম প্লেটো।
