২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় বিজিবির গুলিতে আহত ১

যশোরের শার্শা সীমান্তে বিজিবির গুলিতে এক নছিমনচালক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 07:45 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

যশোরের শার্শা সীমান্তে বিজিবির গুলিতে এক নছিমনচালক আহত হয়েছে।

আহত আজগর আলী চোরাই পথে ভারত থেকে জিরা নিয়ে আসছিলেন বলে বিজিবির দাবি।

শার্শা উপজেলার নাভারন রেলস্টেশন এলাকার কিনা গাজীর ছেলে আজগরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার হাড়িখালি মোড়ে বিজিবির অভিযানের সময় গুলিবিদ্ধ হন আজগর।

গুলি আজগরের পেট ভেদ করে বেরিয়ে যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এসআই রেজাউল বলেন, আজগর পেশায় একজন নছিমন চালক । তিনি নছিমনে করে ভারতীয় জিরা নিয়ে আসছিলেন।

বিজিবি বেনাপোল ক্যাম্পের নায়েক সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযানকালে আজগরকে চ্যালেঞ্জ করলে সে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। হাতাহাতির এক পর্যায়ে আজগর গুলিতে আহত হয়।”

আজগরের কাছ থেকে ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।