জামায়াত নেতা তাসনিম আলম গ্রেপ্তার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনিম আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনিম আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোরে উত্তরার এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন থানায় তাসনিম আলমের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
