২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ১৭ মামলার আসামি গ্রেপ্তার

ভোলা সংলগ্ন মেঘনার জলদস্যু সকেট বাহিনীর প্রধান জামাল উদ্দিন সকেটসহ (৩১) তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2012, 09:50 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

ভোলা সংলগ্ন মেঘনার জলদস্যু সকেট বাহিনীর প্রধান জামাল উদ্দিন সকেটসহ (৩১) তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব।

শুক্রবার রাতে সন্ধ্যায় ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের শ্যামপুর চরে এ অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে একটি এলজি এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার অপর দু’জন হলেন হেলাল উদ্দিন (২৮) ও নুরে আলম (৩০)। এ দু’জনের বাড়ি রাজাপুর ইউনিয়নে। এছাড়া সকেটের বাড়ি সদরের বাপ্তা (চৌদ্দ ঘর) গ্রামে।

শনিবার তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যা ব জানিয়েছে।

র্যা ব-৮ এর উপ-সহকারী পরিচালক মশিউর রহমান বলেন, শ্যামপুর গ্রামের একটি বাড়িতে বসে ডাকাতির পরিকল্পনা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে ওই বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।