২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক ইউনিয়নের সম্মেলন, তাই বাস বন্ধ মাদারীপুরে

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মেলনের কারণে বাস বন্ধ চলাচল থাকায় দুর্ভোগে পড়েছে মাদারীপুরবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 04:36 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

মাদারীপুর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মেলনের কারণে বাস বন্ধ চলাচল থাকায় দুর্ভোগে পড়েছে মাদারীপুরবাসী। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার সাংবাদিকদের বলেন, দ্বিবার্ষিক সম্মেলনে সব শ্রমিকের অংশগ্রহণ নিশ্চিত করতে শুক্রবার এক সভায় সর্বসম্মতিক্রমে গণপরিবহণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শ্রমিক ইউনিয়নের এই সিদ্ধান্তে জেলার কয়েক লাখ কর্মজীবী মানুষ যাতায়াত নিয়ে সমস্যায় পড়েছে। মাদারীপুর থেকে কালকিনিগামী কলেজ শিক্ষক বশীর আহম্মদ শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব বাস চলাচল বন্ধ থাকায় আমার কলেজে যেতে খুব সমস্যা হচ্ছে। অথচ কলেজে যাওয়া আমার খুব প্রয়োজন।” জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে শ্রমিক নেতা মিজানুর রহমান বলেন, “স্বল্প সময়ের জন্য যাত্রীদের দুর্ভোগ হলেও শ্রমিকদের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.