চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকি দিয়ে পরিবহনের সময় বন্দরের বহির্নোঙ্গর থেকে ১০ টন কালো তেল জব্দ করেছে কোস্ট গার্ড।
এ সময় একটি খোলা ট্যাঙ্কার জাহাজ ও একটি কাঠের তৈরি নৌকা আটক করা হয়।
কোস্টগার্ডের পূর্বাঞ্চলের কমান্ডার কে এম এম রশীদ জানান, বুধবার রাতে কর ফাঁকি দিয়ে পরিবহনের সময় এসব জব্দ করা হয়। তবে কোনো ব্যক্তিকে আটক করা যায়নি।
তেলসহ আটক মালামালের আনুমানিক বাজার মূল্য সাড়ে ১৪ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১০০ ঘ.
bdnews24