যশোর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
যশোর কোতোয়ালী মডেল থানার এসআই আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোরে ঝিনাইদহ থেকে যশোর আসার পথে বারোবাজার এলাকায় নসিমন উল্টে আহত হন নজরুল ইসলাম। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে একইদিন মনিরামপুরে আকিজ জুট মিলের শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে ২৫ জন আহত হন বলে জানায় পুলিশ।
আহতদের মনিরামপুর ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শতাধিক শ্রমিক নিয়ে বাসটি মনিরামপুরের দিকে যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২৪১ ঘ.
bdnews24