২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে পাঁচটি বসত ঘর

নগরীর বউবাজারের মাস্টারপুল এলাকায় আগুনে পাঁচটি বসত ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বউবাজারের মাস্টারপুল এলাকায় আগুনে পাঁচটি বসত ঘর পুড়ে গেছে। শনিবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগ্রাবাদসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আটটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে পাঁচজনের মালিকানাধীন আধাপাকা ২৪ কক্ষের বিভিন্ন আসবাপত্র পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৪০৫ ঘ.