২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে এক মাদক বিক্রেতার যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে এক হেরোইন বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে এক হেরোইন বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ কবিতা খানম অভিযুক্তের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত একরামুল হক (৩৫) জেলার সদর উপজেলার কোদালকাটি গ্রামের আবেদ আলীর ছেলে। মামলায় অপর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস প্রদান করা হয়। সরকার পক্ষের কৌশুলি জবদুল হক জানান, ২০০৮ সালের ৮ জানুয়ারি ভারত থেকে বাংলাদেশে হেরোইন নিয়ে আসার সময় চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের হাকিমপুর বিওপি’র একটি টহল দল হাকিমপুর বক চর এলাকায় রাত ১১টার দিকে একরামুলকে তল্লাশি করে ২ কেজি হেরোইন উদ্ধার করে। ওই সময় বিজিবি একরামুল, শহীদুল ও বাবুলকে গ্রেপ্তার করে। পরদিন বিজিবির হাবিলদার আমিনুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭২৭ ঘ.