২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মন্দিরে অগ্নিসংযোগকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি দুর্গা মন্দিরে অগ্নিসংযোগের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

মাদারীপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি দুর্গা মন্দিরে অগ্নিসংযোগের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে কদমবাড়ি শ্রী শ্রী মহামানব গণেশ পাগল সেবাশ্রম সংঘের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে করেছে স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা অংশ নেন। গত ২৩ নভেম্বর গভীর রাতে উপজেলার মহিষমারি দুর্গা মন্দিরে অগ্নিসংযোগ করে নূর জামাল নামের এক ব্যক্তি। মানববন্ধন শেষে কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীনেশ চন্দ্র বিশ্বাস বলেন, “নূর জামাল চক্রান্ত করে মহিষমারি দুর্গা মন্দিরে অগ্নিসংযোগ করে। কিন্তু পুলিশ ঘটনার দিনই নূর জামালকে (৩৫) গ্রেপ্তার করলেও কোন এক অদৃশ্য ইশারায় তাকে মানসিক ভাবে অসুস্থ দেখিয়ে ছেড়ে দেয়।” “এই মন্দিরে অগ্নিসংযোগ করে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ রাজৈর থানার ওসি নওশের আলী সাংবাদিকদের জানান, ‘মন্দিরে অগ্নিসংযোগের কথা নূর জামাল স্বীকার করেছে। তবে তাকে পাগল টাইপের (মানসিক ভারসাম্যাহীন) মনে হওয়ায় ছেড়ে দেওয়া হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬৫০ ঘ.