২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর তিনজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 05:06 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

গাইবান্ধা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় জামায়াতে ইসলামীর তিনজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে গ্রেপ্তারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও বারোপাকিয়া দাখিল মাদ্রার সুপার মো. মসিউর রহমান, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও খোর্দ্দকোমরপুর হামিদা চৌধুরী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম এবং গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন জামায়াত কর্মী মো. আবুল কাসেম। গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, নৈরাজ্য সৃষ্টির অভিযোগে মসিউরকে শালমারা ইউনিয়নের তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই অভিযোগে আশরাফুলকে উপজেলার শেরপুর গ্রামের তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান। গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মসিউর রহমান জানান, সম্প্রতি গাইবান্ধা শহরে পুলিশের উপর হামলার ঘটনায় মো. আবুল কাসেমকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘরা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১০১ ঘ.