২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ: গ্রেপ্তার ৪০

অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ করায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

খুলনা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ করায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। খুলনার দাকোপ উপজেলার পশ্চিম সুন্দরবনের সংরক্ষিত এলাকা থেকে শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। বিকালে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়। তাদের কাছ থেকে বেশকিছু হরিণ ধরার ফাঁদ, দা, কুড়াল এবং থালা-বাটি উদ্ধার করা হয় বলে বনবিভগের কর্মকর্তারা জানান। বন বিভাগের নলিয়ান রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরবনের নলিয়ান রেঞ্জের মুচির দোয়ানী খালের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই অবৈধভাবে বনে প্রবেশ করেছিল। এদের সবার বাড়ি খুলনার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানান ওই বন কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১১১ ঘ.