২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পুলিশ-জলদস্যু বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ৫

ভোলার মনপুরা উপজেলায় জলদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য ও তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 06:23 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ভোলা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার মনপুরা উপজেলায় জলদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য ও তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার চর নিজাম এলাকার মেঘনা নদীতে এ ‘বন্দুকযুদ্ধে’র পর পুলিশ ধাওয়া করে পাঁচ জলদস্যুকে আটক করেছে। ভোলার পুলিশ সুপার (এসপি) বশির আহমেদ জানান, বিকেলে ২০ জনের একটি জলদস্যু দল মেঘনার মাছ ধরা কয়েকটি জেলে নৌকাকে ঘিরে ফেলে। খবর পেয়ে চরফ্যাশন ও মনপুরা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। এ সময় জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। পরে দস্যুদের ধাওয়া করে তাদের ব্যবহৃত দুটি ট্রলার থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। গুলিবিদ্ধ ৫ জনকে চিকিৎসার জন্য মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান এসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০১৫ ঘ.