২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গলা কেটে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক ‘চরমপন্থিকে’ কুপিয়ে ও গলা কেটে হত্যার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 06:52 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঝিনাইদহ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক ‘চরমপন্থিকে’ কুপিয়ে ও গলা কেটে হত্যার খবর পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার পারদখলপুর গ্রামের গোয়ালবাড়ি মাঠের খাল পাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার রাতে হত্যার পর লাশটি সেখানে ফেলে রাখে সন্ত্রাসসীরা। নিহত বিল্লাল হোসেন (৩৭) উপজেলার হরিশপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। হরিণাডুণ্ডু থানার ওসি আবুল খায়ের বলেন, “বিল্লাল চরমপন্থি সংগঠন পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ক্যাডার ছিলেন।” তার বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা ও দু’টি অপহরণ মামলা রয়েছে। শনিবার সকালে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সকাল ১১টায় ঝিনাইদহে এসে পৌঁছান তিনি। কিন্তু বাড়ি না ফেরায় নিহতের বাবা পুলিশকে খবর দেন। তবে এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪৮ ঘ.