২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন বন্ধ

কুমিল্লার বিজয়পুরে একটি কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

কুমিল্লা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বিজয়পুরে একটি কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কুমিল্লা স্টেশন মাস্টার মো. হোসেন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কন্টেইনারবাহী ট্রেনটি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর দক্ষিণ উপজেলার লালমাই-ময়নামতি রেলসড়কের মধ্যবর্তী এলাকায় লাইনচ্যুত হয়। ট্রেনের একটি বগির দুটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়। এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। হোসেন মজুমদার জানান, খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের পথে রওনা হয়েছে। লাইনচ্যুত বগি সরিয়ে নেয়া হলেই আবার রেল চলাচল শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে গত অক্টোবর মাসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং ফেনীতে দুটি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ১৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/ ১০৩০ ঘ.